Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খাগড়াছড়িতে পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন

admin • 05 Nov 2023, 03:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন

খাগড়াছড়িতে চলছে বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি। খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা সড়কে এলাকায় আজ রোববার দুপুরে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

এতে পিকআপের সামনে অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তানভীর হাসান।

   

এদিকে ভোর থেকে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙা ও দীঘিনালা সড়কসহ বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে পিকেটাররা। ভোরে নৈশকোচগুলো নিরাপত্তার মাধ্যমে খাগড়াছড়ি পৌঁছায়।

 

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল রয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি শহর ও অভ্যন্তরীণ সড়কে গণপরিবহন স্বাভাবিক চেয়ে কম চলছে।

 

খাগড়াছড়ির সদর থানার ওসি তানভীর হাসান বলেন, ”গাড়িটি আলুটিলা সড়কে দুবৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।