Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৪ নেতাকর্মী নিহত

admin • 12 Dec 2023, 12:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৪ নেতাকর্মী নিহত

খাগড়াছড়ির পানছড়িতে লোগাঙ এলাকার অনিলপাড়া গ্রামে বিপুল চাকমাসহ ৪ ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। গতকাল সোমবার দিবাগত রাতে পুজগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্ৰীয় সভাপতি বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিন ত্রিপুরা।

 

দলটির জেলা সংগঠক অংগ্য মারমা জানান, আজ মঙ্গলবার পুজগাঙের মনিপুর গ্রামে গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে যুব সম্মেলন হওয়ার কথা ছিল। এ সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা ঐ গ্রামে অবস্থান করছিলেন।

 

অংগ্য মারমা বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে গুলি করে তাদের হত্যা করে। এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দুষছেন দলটির নেতারা।

   

নিহতদের মধ্যে বিপুল চাকমার বাড়ি চেঙ্গী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করল্যাছড়ি বুদ্ধধন পাড়ায়। সুনীল ত্রিপুরার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা হেডম্যান পাড়ায়। লিটন চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দ্রোনচার্য্য কার্বারি পাড়ায়। রুহিন বিকাশ ত্রিপুরার পানছড়ির উপল্টাছড়ি ইউনিয়নের পদ্মিনী পাড়ায়।

   

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা।

   

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজের জন্য বিপুল চাকমাসহ সাতজন নেতা-কর্মী গতকাল সোমবার লোগাঙ এলাকায় যান। তাঁরা রাতে অনিলপাড়া নামক গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে দুর্বৃত্তদের একটি দল ওই বাড়িতে সশস্ত্র হামলা চালায়। হত্যার পর তারা সেখান থেকে চলে যায়।

   

তবে এ ঘটনায় তাঁর দলের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা। তিনি বলেন, ‘পাহাড়ে বেশ কয়েকটি সংগঠন রয়েছে। তারা এই ঘটনা ঘটাতে পারে।’

   

পানছড়ি থানার ওসি শফিউল আজম বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধি চারজন নিহত হওয়ার ঘটনা আমাকে জানিয়েছে। আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।