Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত

admin • 24 Jan 2024, 03:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত

খাগড়াছড়ির মহালছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। বুধবার (২৪ জানুয়ারি) ভোরে মহালছড়ির দূরছড়িতে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রবি কুমার চাকমা এবং বিমল চাকমা। এছাড়া ত্রিপল চাকমা নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় গুলির শব্দ পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় তারা।

 

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।