Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ক্লাস চলাকালীন হঠাৎ বিদ্যালয়ে আগুন,দুই শ্রেণিকক্ষ পুড়ে ছাই

admin • 12 May 2024, 07:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ক্লাস চলাকালীন হঠাৎ বিদ্যালয়ে আগুন,দুই শ্রেণিকক্ষ পুড়ে ছাই

লালমনিরহাটের আদিতমারীতে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ আগুন লেগে দুইটি শ্রেণিকক্ষ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১২ মে) দুপুরে কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের একটি শ্রেণিকক্ষে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণির দুটি ক্লাসরুমে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় ওই কক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে যায়। তবে আগুনের খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটির সবকিছু পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।