Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ক্রিকেট খেলে বাড়ি ফেরা হলোনা দুই বন্ধুর

admin • 16 Feb 2024, 07:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ক্রিকেট খেলে বাড়ি ফেরা হলোনা দুই বন্ধুর

সাকিব আল হাসান নাহিদ ,জামালপুর।

জামালপুরের সদরের শাহবাজপুরে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, শাহবাজপুর কাচারিপাড়া এলাকার সোহেল রানার ছেলে মো. কাঁকন মিয়া এবং পিঙ্গল হাটি গ্রামের মো. সুমন মিয়ার ছেলে সিনহাত। নিহত কাকন ও সিনহাত দশম শ্রেনির শিক্ষার্থী।

 

এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী জানান, দুপুরে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে কাচারিপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান- পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে ও কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।