Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ক্যাম্পাস সরিয়ে নেয়া ও মির্জা আজমকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

admin • 29 Nov 2023, 10:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ক্যাম্পাস সরিয়ে নেয়া ও মির্জা আজমকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্র ও বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রতিষ্ঠাতা বাংলাদেশ থেকে আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মারুফা আক্তার পপির দেওয়া কুরুচিপূর্ণ স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন।

বঙ্গবন্ধু পরিষদ বশেফমুবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিনের সঞ্চালনায় এ সময় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর এস.এম ইউসুফ আলী, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. মাহমুদুল আলম, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

 

মানববন্ধনে বিশব্বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

এসময় বক্তারা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্র ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মির্জা আজম এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মারুফা আক্তার পপির করা ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অতিসত্বর স্ট্যাস্টাস-টি মুছে ফেলার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া বলে জানান তারা।

 

উল্লেখ, গত ২৮ নভেম্বর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে অভিনন্দন জানানো এক পোস্টে সদরের একজন ভোটার হিসেবে দাবি করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেলান্দহ থেকে জামালপুর জেলা শহরে স্থানান্তর করার দাবি জানান এবং মির্জা আজম এম.পিকে ইঙ্গিত করে সে পোস্টে তিনি লিখেন

"যোদ্ধাপরাধী গোলাম আযম, বাঙালি জাতির কাছে একটা জগন্য এবং ঘৃণিত নাম, এই নামানুসারেই মেলান্দহ-মাদরগঞ্জের কৃতি সন্তানের বাবা-মা তার নাম রেখেছিলেন মির্জা গোলাম আযম,ওরফে মির্জা আযম, আমাদের বড় ভাই,কিন্তু তিনি যেহেতু জামালপুর সদরের এমপি না, জাতীয় পর্যায়ে তেমন কোন বিশিষ্ট ব্যাক্তিও না।

 

এছাড়াও যেহেতু' মির্জা আযম অডিটোরিয়াম' প্রতিষ্ঠানটি তার নিজের ব্যাক্তিগত টাকা অথবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাবার টাকায় বানানো না। জননী শেখ হাসিনা সরকারের করা এই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে নতুন প্রজন্মের আইডল "শেখ রাসেল মিলনায়তন"- নামে নামকরণ করতে হবে।

সে পোস্টে আওয়ামীলীগ নেত্রী পপি আরো লিখেন, "আমরা শেখ হাসিনার লোক, আপনিও জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা'র প্রার্থী। নেত্রীর প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। তাই আপনার কাছে সবিনয় প্রত্যাশা, আপনাকে সাথে নিয়েই আমরা জামালপুর সদরকে ইজরাইল মুক্ত করবো,ইনশাআল্লাহ। জয় বাংলা, জিতবে আবার নৌকা...।"

এ পোস্ট করাকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।