Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

কোটি টাকার জমি জালিয়াতি মামলায় ভূমি কর্মকর্তা কারাগারে

admin • 13 Dec 2022, 06:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কোটি টাকার জমি জালিয়াতি মামলায় ভূমি কর্মকর্তা কারাগারে

কুষ্টিয়ার সদর উপজেলায় ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করে অস্ট্রেলিয়া প্রবাসী ও সরকারি চাকরিজীবী দুই বোনের কোটি কোটি টাকা মূল্যের প্রায় ২৮ বিঘা পৈতৃক জমি ও পেট্রোল পাম্পের জমি জালিয়াতি মামলায় মনোহরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তার (তহসিলদার) মেসবাহুর রহমানকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফজলে এলাহী খান তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

 

শাহ মেসবাহুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার দুর্বচরা গ্রামের মৃত শাহ উজির উদ্দিনের ছেলে । তিনি হরিনারায়ণপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার ছিলেন।

 

সেসময় তিনি জমি জালিয়াতি করেন। সে বর্তমানে মনোহরদিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।