Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

'কেয়ামতের ফজরেও আ.লীগ আর রাজনীতির সুযোগ পাবে না'

admin • 03 Dec 2024, 09:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
'কেয়ামতের ফজরেও আ.লীগ আর রাজনীতির সুযোগ পাবে না'

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেছেন, নবী মুহাম্মদ (স.) যেমন মসজিদের ঈমাম, যুদ্ধের ময়দানেও সেরকম সেনাপতি। রাসূলুল্লাহ (স.) বদর ও ওহুদের যুদ্ধে সিপাহসালা ছিলেন। দুর্ভাগ্য বাংলাদেশে তৌহিদী জনতা নবীর জীবন আদর্শ থেকে দূরে সরে গেছে।

 

ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়স্থ জারিয়া চত্ত্বরে নাজিরহাট পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নাবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

,

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশকে গত ১৫ বছরে জাহান্নামে পরিণত করেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। ১৯৭২ সালে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ মুজিব। সে সময় পার্লামেন্টে দাড়িয়ে শেখ মুজিব বলেছিল আমি জামায়াতে ইসলামকে দাবাইয়া দিয়েছি। অথচ আজকে শেখ মুজিবের ম্যুরালের উপর বাংলার জনগণ প্রস্রাব করে দিয়েছে। স্কেভেটর দিয়ে ম্যুরালগুলো ভেঙে চুরমার করে দিয়েছে।,

   

তিনি বলেন, জামায়াতে ইসলামীর উপর হাজারো নির্যাতন করলেও আমাদের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। শেখ হাসিনা দাম্ভিকতার সাথেই বলেছিল- আমি শেখের বেটি পালিয়ে যায় না। অথচ ৫ আগস্টে ভারতে পালিয়ে প্রমাণ করেছে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বেটি। জামায়াতকে নিষিদ্ধ করে এই দেশে হাসিনা ১৮ মিনিটও দাঁড়াতে পারেনি। এটাই হলো জামায়াতে ইসলামীর কেরামতি। সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদী হাসিনা সরকারের কাছে মাথানত না করে জামায়াতে ইসলামীর নেতারা ফাঁসিতে ঝুলেছে। আওয়ামী লীগ কেয়ামতের ফজরেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না।,

 

তিনি আরও বলেন, চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছেন। ভারতে বাংলাদেশ দূতাবাসে আগুন দিয়েছেন। মনে করছেন বাংলার তৌহিদী জনতা এদেশের হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেবে। এ দেশের শান্তিপ্রিয় নাগরিক অরাজকতা করবে না। বরং সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।,

   

ডা. শফিকের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে সরকার গঠন হবে জানিয়ে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, অনেকে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০ থেকে ৩৫টা আসন পাবে। যারা মনে করছেন শুনে রাখুন, আগামী দিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে ডা. শফিকুর রহমান।,

 

তাঁর নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আওয়ামী লীগের পাচার টাকা দেশে এনে দেশের ৯২ লাখ যুবককে বিনা সুদে ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে। নতুন বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে জামায়াত কর্মীদের কাজ করে যেতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।