কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদের উপর হামলা ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে একটি বিক্ষোভ বের হয়।
মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সভায় সদর উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি মামুনুর রশিদ লায়নের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর আওয়ামীযুবলীগের সাধারন সম্পাদক,আলী আসমান বিপুল। তিনি বলেন, " বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা তথাকথিত আওয়ামীলীগার রা এই সন্ত্রাসী কাজ করেছে। আমরা এর তিব্র নিন্দা জানাই ।
আরোপড়ুন:কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার নাবিদের উপর হামলা ও গাড়ি বহর ভাঙচুর।পঞ্চগড় সদর যুবলীগের সভাপতি মামুনুর রশীদ লায়ন বলেন " দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান "
উল্লেখ্য, পঞ্চগড়ে ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিল করতে গিয়ে হামলার শিকার হন রেলপথমন্ত্রীর পুত্র ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ। গত রোববার ১ অক্টোবর গভীর রাতে জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি উচ্চ বিদ্যালয়ে মাঠে এই হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়া হয়।
পাঁচপীর ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি মারুফের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলা হয়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে সাথে থাকা ১৫ থেকে ২০ জনকে আহত করেন বলে জানান ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ ।





