Uncategorized
ক্যাম্পাস
জন্মদিন মানেই কেক কাটা আর উৎসব—এই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। নিজের জন্মদিনে শীতার্ত বিশ্ববিদ্যালয় কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহরিয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং জবি শাখা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় অর্ধশতাধিক কর্মচারীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কম্বল পেয়ে এক কর্মচারী আবেগঘন কণ্ঠে বলেন, “এই শীতে আমাদের কথা খুব কম মানুষই ভাবে। ছাত্রনেতারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া।” কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগঠন নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন সংগঠন। জন্মদিনে কর্মচারীদের জন্য শাহরিয়ার ভাইয়ের এই উদ্যোগ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।” এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই হলো মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা নীরবে প্রতিদিন শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকেন। তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।” নিজের অনুভূতি প্রকাশ করে মো. শাহরিয়ার হোসেন বলেন, “শীতের তীব্রতায় অনেক স্টাফ কষ্টে দিন কাটাচ্ছেন। মনে হয়েছে, আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের চেয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোই আমার জন্য বেশি আনন্দের। আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কেক নয়, কম্বলে উষ্ণতা—জন্মদিনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার
Inam Ahsan
• 13 Jan 2026, 03:44 PM
• পঠিত 1 বার

মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।