Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কৃষি প্রণোদনা থেকে বঞ্চিত প্রান্তিক কৃষকেরা, অব্যবস্থাপনার অভিযোগ

admin • 07 Dec 2024, 06:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কৃষি প্রণোদনা থেকে বঞ্চিত প্রান্তিক কৃষকেরা, অব্যবস্থাপনার অভিযোগ

গত রবি মৌসুমে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরের কৃষকদের। প্রণোদনা দেয়া নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। তারা  বলছেন, প্রণোদনার বিষয়টি নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগের নেতারা। বঞ্চিত থাকতো প্রান্তিক কৃষকরা। যদিও কৃষি বিভাগ বলছে, বরাদ্দের টাকা দিয়ে সার বীজ বিতরণ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই ক্ষতিগ্রস্ত হয় কৃষক। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারের দিকে চেয়ে থাকেন তারা। কিন্তু কৃষি প্রণোদনার অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ কৃষক।

 

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি কর্মকর্তা ও প্রভাবশালীদের হস্তক্ষেপে কৃষি খাতের বিভিন্ন প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছে বেশিরভাগ কৃষক। গত রবি মৌসুমের বন্যায় স্বম্বল হারিয়েছেন অনেকেই। পায়নি কোনো সরকারি প্রণোদনা।,

 

কৃষি ও কৃষক বাঁচাতে স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে প্রণোদনার সঠিক বণ্টন চায় ক্ষতিগ্রস্তরা। চলতি রবি মৌসুমে সরকার বরাদ্দ দিয়েছে সরিষা, ভুট্টাসহ নানা জাতের সবজির বীজ। যা এ উপজেলার চাহিদার তুলনায় অনেক কম। কৃষি কর্মকর্তা প্রণোদনার সঠিক বণ্টনের দাবি করলেও বাস্তবতা ভিন্ন।

 

দেশের পরিবর্তীত পরিস্থিতিতে প্রণোদনার সঠিক বণ্টনের ব্যবস্থা চায় কৃষকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।