Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ার দৌলতপুরে বসুন্ধরার সেলাই মেশিন বিতরণ

admin • 19 Aug 2023, 07:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বসুন্ধরার সেলাই মেশিন বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে আরও ১৮টি সেলাই মেশিন উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ। দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজে শনিবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন উপহার দেন খ্যাতিমান কথা সাহিত্যিক দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

 

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুরের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। তিনি বসুন্ধরা গ্রুপের মানবিক এ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

 

সেলাই মেশিন পেয়ে অসহায় অসচ্ছল নারীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এটিই হবে তাদের বেঁচে থাকার অবলম্বন।

সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী বলেন, বসুন্ধরার এই উদ্যোগের মাধ্যমে মানুষকে ভালো রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার বাস্তবায়ন হচ্ছে। বসুন্ধরা গ্রুপের মত অন্যদেরও মানুষের কল্যাণে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, আমরা আজ যেমন প্রত্যন্ত এলাকায় অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে আমরা তেমনি সারা দেশের প্রত্যন্ত এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে চাই। সব ধরণের ভাল কাজের সঙ্গে আছে বসুন্ধরা শুভসংঘ।

 

এসময় বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, নিউজটোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি এস এম জামাল, সাধারণ সম্পাদক কাকলি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।