Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ৪৫ অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করল ‘স্বপ্ন কুড়াই’

admin • 26 Aug 2024, 04:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ৪৫ অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করল ‘স্বপ্ন কুড়াই’

প্রোটিনের চাহিদা পূরণে অসহায় দরিদ্রদের মাঝে মাংস বিতরন করেছে সমাজ উন্নয়ন সংস্থা ‘স্বপ্ন কুড়াই’। রবিবার (২৫ আগস্ট) সংস্থাটির প্রধান কার্যালয়ে ৪৫টি পরিবারের মাঝে খাসির মাংস বিতরন করা হয়।

 

উক্ত মাংস বিতরন অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এস এম আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরন করেন, কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ, সংস্থার নির্বাহী পরিষদের সদস্য মোঃ মাঈদুল ইসলাম প্রমুখ ।

 

উক্ত অনুষ্ঠানে এম মুশতাক হোসেন মাসুদ বলেন, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে প্রোটিনের চাহিদা পূরণে অত্র প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তিনি আরো প্রত্যাশা করেন উক্ত প্রতিষ্ঠানের হাত ধরে এগিয়ে যাবে অত্র এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী।

 

সমাপনী বক্তব্যে প্রতিস্ঠানের সভাপতি বলেন, সমৃদ্ধ পারিবারিক বন্ধনে আবদ্ধ পরিবার থেকেই আসে পারিবারিক সুশিক্ষা। এই পারিবারিক সুশিক্ষা মানুষকে চরিত্রবান, স্নেহশীল-শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল করে গড়ে তুলে। বর্তমানে সমৃদ্ধ পারিবারিক বন্ধনের অভাবে নানাবিধ সমস্যা ও বিশৃঙ্খলায় জর্জরিত আমাদের পরিবার তথা সমাজ। এই সুবিধাবঞ্চিত পরিবারদের নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ পারিবারিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে "স্বপ্ন কুড়াই"।

 

উল্লেখ্য, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের লক্ষ্যে পারিবারিক বন্ধন সমৃদ্ধকরণের মাধ্যমে প্রতেকটি নাগরিকের বৈষম্যহীন নাগরিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করা ‘স্বপ্ন কুড়াই’ সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে প্রোটিনের চাহিদা পূরণে মাংস বিতরন কর্মসূচি পালন করে আসছে সংস্থাটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।