Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ৩ টাকায় খেয়া পারাপারের দাবিতে মানববন্ধন

admin • 30 Jun 2025, 08:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ৩ টাকায় খেয়া পারাপারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়বাজার-ঘোড়াই ঘাটের টোল কমানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। আজ সোমবার (৩০জুন) সকালে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াই ঘাটে অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধনে কুমারখালী উপজেলা বিএনপির সার্চ কমিটির সদস্য ইমরান হোসেন ইউনুছ, জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মনিরুল ইসলামসহ কয়েকশএলাকবাসি অংশ নেয়।

 

ঘন্টাব্যাপিচলা মানববন্ধনে বক্তারা বলেন, খেয়া ঘাটের ভাড়া ২ টাকা থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৭ টাকা করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বিক্ষোভের মুখে ৫টাকা করে টোল আদায় করা হচ্ছে।

 

তবুও সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে ৫ টাকা টোল কষ্টকর হয়ে যাচ্ছে। বর্তমানে ঘাটের ভাড়া ৩ টাকা করাসহ শিক্ষার্থীদের ফ্রি পারাপারের দাবী জানান অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসুচি দেয়ারও হুশিয়ারী দেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।