Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ২০ টাকায় চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন

admin • 26 Aug 2023, 08:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ২০ টাকায় চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে ২০ টাকায় রেজিস্ট্রশন করে চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাস্প শুরু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী পান্টি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে যশোর আদ্–দ্বীনসকিনা মেডিকেল কলেজ হাসপাতাল।

সকাল ১০টায় আলোচনা সভার মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনাধ্বংস্তূপ থেকে দেশটাকে তুলে এনে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। অধরা স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। তাঁর এলাকায় স্বাস্থ্য ক্যাম্পের উদ্যোগ নেওয়া আদ্–দ্বীনফাউন্ডেশনে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ‘

পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিউর রহমান সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, আদ্–দ্বীনফাউন্ডেশন নির্বাহী পরিচালক মো. মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহপ্রমূখ।

আয়োজকরা দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে জানায়, মাত্র ২০ টাকা রেজিস্ট্রশন ফি প্রদানের মাধ্যমে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট রোগীদের সেবা প্রদান করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।