Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় হরতাল-অবরোধের বিরুদ্ধে মোটরসাইকেল মিছিল

admin • 18 Nov 2023, 07:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় হরতাল-অবরোধের বিরুদ্ধে মোটরসাইকেল মিছিল

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য হরতাল অবরোধ অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে লাঠি হাতে মোটরসাইকেল মিছিল করেছে সদর থানা আওয়ামী লীগ।

 

শনিবার বিকেলে দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগর থেকে কুষ্টিয়া সদর থানা আওয়ামী আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুকের নেতৃত্বে একটি মোটর সাইকেল মিছিল বের করা হয়।

 

মিছিলে নেতাকর্মীরা অবরোধ-হরতাল, জ্বালাও-পোড়াও ও বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচন সফল করতে নৌকার পক্ষে স্লোগান দেওয়া হয়।

 

মিছিলটি সদর উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ২৫ কিলোমিটার ঘুরে শেষে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ করে। সেখানে ওমর ফারুক ছাড়াও বটতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির, সাইফুদদৌলা তরুণ ও হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।