Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

admin • 24 Oct 2025, 10:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারীসহ কয়েকটি পদের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতের অন্ধকারে এক ডাক্তারের বাসায় প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের দিয়ে আগেই 'প্রশিক্ষণমূলক পরীক্ষা' নেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ হোসেন ইমাম-এর বাসায় জেলায় বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০ থেকে ৪০ জন পরীক্ষার্থীকে বিভিন্ন কায়দায় তুলে এনে প্রশ্নপত্র দেখিয়ে পরীক্ষা নেন তিনি। পরীক্ষার নাম করে সারারাত চলে এই কার্যক্রম।

গতকাল সকালে একই পরীক্ষার্থীরা আবার সিভিল সার্জন অফিসের নির্ধারিত কেন্দ্রে "সরকারি পরীক্ষা দিতে যান। এই পরীক্ষা নেয়া হয় ৬১৯ কেন্দ্রে, কলকাকলী, মাধ্যমিক বিদ্যালয় জেলা স্কুল, সরকারী গার্লস স্কুল ও ম্যাটসে। স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান এবং ভিডিও চিত্র ধারণ করেন।  এ ঘটনার ভিডিও  ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। 

ভাইরালকৃত  ভিডিওতে দেখা যায়, পরীক্ষার্থীরা ডাক্তারের বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে সিভিল সার্জন অফিসের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছেন।

একজন পরীক্ষার্থী বলেন, আমরা ভাবছিলাম সঠিকভাবে পরীক্ষা হবে, কিন্তু রাতে অনেককে বাসায় ডেকে নিয়ে গিয়ে প্রশ্ন দেখানো হয়েছে। যারা টাকা দিয়েছে, তারাই আগে থেকেই প্রশ্ন পেয়েছে।

আরেকজন ক্ষুদ্ধ অভিভাবক জানান, আমাদের সন্তানরা দিনরাত পড়ে, কিন্তু এখন মনে হচ্ছে টাকাই সবচেয়ে বড় যোগ্যতা। এটা দুঃখজনক। অভিযোগ উঠেছে, নিয়োগ প্রক্রিয়াটি এক প্রকার "দুর্নীতির বাণিজ্যে পরিণত হয়েছে। সাধারণ পরীক্ষার্থী ও তাদের পরিবার পরীক্ষা স্থগিত করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন ও আরএমও ডাঃ মোহাম্মদ হোসেন ইমাম-এর ফোন বন্ধ পাওয়া যায়।

সাধারণ মানুষের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো যোগ্য প্রার্থী এমন অবিচারের শিকার না হন। কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের এই নিয়োগ বাণিজ্যের ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

এ ধরনের ঘটনা অতীতে কখনো হয় নাই বলে অনেকেই মন্তব্য করছেন। সেই সাথে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।