“স্বপ্ন কুড়াই” সমাজ উন্নয়ন সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ ( ১৫ জানুয়ারী ) বুধবার বিকেলে কুষ্টিয়াস্থ হাটশ হরিপুর শালদাহে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আমন্ত্রিত অতিথি ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েদেরকে সাথে নিয়ে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রতিষ্ঠানটির সভাপতি এস এম আব্দুর রহিম ।
কুষ্টিয়ায় 'স্বপ্ন কুড়াই' সমাজ উন্নয়ন সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পরে বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের বিনামূল্যে দক্ষতা ভিত্তিক শিক্ষাদান ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিরও শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ১নং হাটশ হরিপুর ইউপি চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ, সংস্থাটির অর্থ বিষয়ক সম্পাদক মো: মাহাবুব হোসেন,হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আমিরুল ইসলাম আন্টু, খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো: আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য যে, সুখী-সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের লক্ষ্যে সমাজ/পরিবারে পিছিয়ে পরা জনগোষ্ঠীকে যৌথ-কর্মের মাধ্যমে স্বাবলম্বী করে রাষ্ট্র-সমাজের বিত্তবান জনগোষ্ঠীর সাথে সমন্বয়সাধনে এক সমৃদ্ধ পারিবারিক বন্ধনের ক্ষেত্র তৈরি করা এবং এই সমৃদ্ধ বন্ধনকে পরিবেশ সুরক্ষায় প্রভাব-বিস্তার ঘটানোর মাধ্যমে বৈশ্বিক মানবতার শান্তি প্রতিষ্ঠা করাই “স্বপ্ন কুড়াই” সমাজ উন্নয়ন সংস্থার উদ্দেশ্য।





