Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

admin • 30 Mar 2026, 02:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুরের সাহাবুল ইসলাম মণ্ডল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এই রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন— আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবু তাহের, হাবিল হোসেন ও মো. মিলন।

 

মামলা সূত্রে জানা যায়, গ্রাম্য দলাদলির কারণে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ২০১৯ সালের ২১ অক্টোবর অভিযুক্ত চার আসামি পরস্পরের যোগসাজশে সাহাবুল ইসলাম মণ্ডলকে বুরাপাড়া প্রাইমারি স্কুলের পেছনে নওদা আজমপুর মাঠপাড়ার জনৈক বিশারত মণ্ডলের ধৈঞ্চাক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী মিরপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।  এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার ওসি (তদন্ত) এস এম জাবীদ হাসান বাদীর এজাহারে উল্লিখিত সন্দিগ্ধ আসামি আসাদুল প্রামাণিক ওরফে কালুকে গ্রেপ্তার করে। তখন কালু সাহাবুলকে হত্যার কথা স্বীকার করেন এবং অন্য ৩ সহযোগীর নাম বলেন। এরপর পুলিশ এই চার আসামির বিরুদ্ধে মামলা এবং তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে।  

১৭ জনের সাক্ষ্য এবং দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় প্রদান করা হয়। রায় ঘোষণার সময় চারজন আসামির মধ্যে আসামি মো. আবু তাহের ছাড়া অপর তিন আসামি উপস্থিত ছিলেন। সরকারপক্ষে পিপি খন্দকার সিরাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।