Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় সামাজিক সংগঠন ‘ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া’র আলোচনা সভা অনুষ্ঠিত

admin • 13 Jun 2026, 02:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সামাজিক সংগঠন ‘ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া’র আলোচনা সভা অনুষ্ঠিত

পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার আহবায়ক আব্দুল মঈদ বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সদস্য সচিব জামির হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার যুগ্ম আহবায়ক জিহাদুজ্জামান জিকু, রোকসানা পারভীন, সোহাগ মোল্লা, মিডিয়া সেলের হৃদয়, মাসুম, সামি, অভি সহ অনেকে।

এসময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ নগরী উপহার দিতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া খাল-নদী ও উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং অধিক পরিমাণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা যেতে পারে।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা কুষ্টিয়াকে আরও সবুজ ও পরিচ্ছন্ন করতে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি এবং নাগরিকদের সম্পৃক্ত করে বিভিন্ন পরিবেশবিষয়ক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে কুষ্টিয়াকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।