Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

admin • 21 Dec 2024, 08:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনিরুল ইসলাম ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভগবান নগর গ্রামের বাসিন্দা।

 

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, স্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনে পাঁচটি গরু নিয়ে কুষ্টিয়ার আলামপুর পশুর হাটে যাচ্ছিলেন মনিরুল।

 

এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক এগারোমাইল নামক স্থানে পৌঁছালে গরুবোঝাই নসিমনটিকে ধাক্কা দিলে রাস্তার ওপর উল্টে যায়। এতে নসিমনের ওপর থাকা মনিরুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।