Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

admin • 18 Sep 2023, 04:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে দুটি পৃথক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াসিম রেজা (৪৩) গ্রেপ্তার হয়েছেন।

সোমবার র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম ফারুকের নেতৃত্বে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মাদারীপুর জেলার শিবচর থানাধীন চর দত্তপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ওয়াসিম রেজা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শালিমপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলায় সাজার আদেশ হয়েছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।