এক্সক্লসিভ
জাতীয়
সারা দেশ
জেলার খবর
কুষ্টিয়ায় রেড ক্রিসেন্টের উদ্যোগে করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু
admin
• 08 Jul 2021, 10:05 AM
• পঠিত 1 বার
নিজস্ব প্রতিবেদক ,কুষ্টিয়া ঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে।
উক্ত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার( ৮জুলাই) সকালে রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট অফিস, শোমসপুর রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যান কেন্দ্র এবং তেঘরিয়া রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যান কেন্দ্র হইতে উক্ত সেবা সমূহ প্রদান করা হইবে।
উক্ত কার্যক্রমের আওতায় একটি হট লাইন নাম্বার (০১৮৭৯-৪১১২৯০) চালু করা হয়েছে। যেখানে ফোন করলে ইউনিটের সেচ্ছাসেবকরা করোনায় আত্রান্ত রোগীদের বাসায় গিয়ে ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আসগর আলী, কার্যনির্বাহী সদস্য মো: আব্দুল লতিফ, মোঃ আব্দুর রাজ্জাক, সাজেদা হোসেন ও সেলিম আহমেদ সেলিম, শোমসপুর এবং তেঘরিয়া রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যান কেন্দ্রর প্রতিনিধিবৃন্দ ও কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ’ইউনিট অফিসার’ সাঈদ মো: শামীম রহমান (শাহীন)।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





