Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে গুলিসহ আটক ১

admin • 21 Jun 2025, 08:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে গুলিসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাহমুদর হাসান পাতা (৪৪) নামে একজন গুলিসহ আটক হয়েছে। তিনি দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

 

গভীর রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে এ অভিযান চালানো হয়। রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করেন।

 

আটক মাহমুদর হাসান পাতা একই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

 

ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আটককৃতের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাহমুদর হাসান পাতার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমরা অবগত নন।

 

এদিকে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ জানান, মাহমুদর হাসান পাতা দলটির উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক। তবে তিনি গুলিসহ আটকের বিষয়ে অবগত নন বলে জানান। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।