Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ভ্যান চালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

admin • 02 Feb 2025, 09:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ভ্যান চালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আজাদ মোল্লা নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে মডেল টাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আজাদ মোল্লা উপজেলার সিংহরিয়া গ্রামের বক্কার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।নিহত ব্যক্তির পরিচয় প্রাথমিক ভাবে সনাক্ত করেছে তার পরিবার।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গত ২৯ জানুয়ারী আনুমানিক রাত ৮ টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তার আর কোন খোঁজ পাওয়া যায় নাই।

 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।