নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কুষ্টিয়ার পৌর বাজারে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করেন জেলা বিশেষ টাস্কফোর্স কমিটি।
অভিযানে নেতৃত্ব দেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দীন, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ, জেলা ফুড টেকনোলজিস্ট প্রবোধ কুমার পাল এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদসহ যৌথ বাহিনীর সদস্যরা।





