Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সাবে-কন্ট্রাক্টিং সেমিনার

admin • 18 Jun 2026, 11:59 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সাবে-কন্ট্রাক্টিং সেমিনার
কুষ্টিয়ায় শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনায় ৩ আর (Reduce, Reuse, Recycle) ধারণার বাস্তবায়ন এবং পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে সাবে-কন্ট্রাক্টিং সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়, কুষ্টিয়ার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিকের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক বাবু তাপস চন্দ্র হালদার।
আলোচক হিসেবে বক্তব্য দেন বিসিকের পরিকল্পনা (প্রকল্প ও প্রযুক্তি) বিভাগের পরিচালক মোঃ শহীদুজ্জামান, বিসিক কুষ্টিয়ার মহা ব্যবস্থাপক (ডিজিএম) আশানুজ্জামান মুকুল, উপ মহা ব্যবস্থাপক সোহেল রানা, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল বাশার, বিএসটিআইয়ের কুষ্টিয়া আঞ্চলিক অফিসের কর্মকর্তা আসিফ করিম, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নাসিবের সদস্য নিলুফা আক্তার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মিনহাজউল হক।
প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, শিল্পায়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সমানভাবে গুরুত্ব দিতে হবে। শিল্প কারখানায় কম্প্লায়েন্স নিশ্চিত করে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে ৩আর (Reduce, Reuse, Recycle) নীতির কার্যকর প্রয়োগ শিল্পখাতকে আরও টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশগত মানদণ্ড অনুসরণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে বক্তারা বলেন, শিল্প কারখানার উৎপাদন কার্যক্রমে সৃষ্ট বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা না হলে পরিবেশ, জনস্বাস্থ্য ও কৃষি উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়ও কমানো সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব শিল্পায়ন ও সবুজ অর্থনীতির দিকে গুরুত্ব বাড়ছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত কম্প্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি টেকসই উৎপাদন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে।
সেমিনারে জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিসিকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিল্প খাতে পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই শিল্পায়ন বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।