Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় পিকআপ চাপায় শিশুর মৃত্যু

admin • 16 Oct 2024, 09:58 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পিকআপ চাপায় শিশুর মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গায় দ্রুতগামী পিকআপ চাপায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে বাগডাঙ্গা উঁচু ব্রীজের নিকট এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আপন (৭)। সে বাগডাঙ্গা গ্রামের মজনুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাগডাঙ্গা উঁচু ব্রীজের নিকট আবদুল মজিদের দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পার হচ্ছিলো আপন। এ সময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামি দ্রুত এক পিকআপ শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনার পর পালানোর সময় দ্রুতগামী ওই পিকআপ টিকে কবুরহাট থেকে আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সেখানে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।