Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় পার্লার শিল্প মালিক সমিতির উদ্যোগে ফুটবল ম্যাচ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

admin • 24 Sep 2023, 07:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পার্লার শিল্প মালিক সমিতির উদ্যোগে ফুটবল ম্যাচ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় পার্লার শিল্প মালিক সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।  ( ২৪ শে জুলাই) রবিবার কুষ্টিয়া  থানাপাড়া ঈদগাহ ময়দান প্রঙ্গনে ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পার্লার শিল্প মালিক সমিতির সভাপতি মো জনি ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ সরকারি পাবলিক প্রসিকিউটর অ্যাড. সাজ্জাদ হোসেন সেনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালি উপজেলা মৎসজীবী লীগের সভাপতি সংগঠক ইমরুল হক লিংকন, কুষ্টিয়া সদর ফাড়ির এএসআই শরিফুল ইসলাম, কুষ্টিয়া পার্লার মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সমন্বয়ক ও থানাপাড়া ঈদগাহের কার্যনির্বাহী সদস্য অ্যাড. মো: মুহাইমিনুর রহমান পলল, কুষ্টিয়া ক্রীড়া সংসদের সভাপতি নকীব হাসান মান্তু, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন শিমুল, সদস্য আশরাফুল ইসলাম, আলম মন্ডলসহ প্রমুখ। ফুটবল ম্যাচ শেষে আলোচনা সভায় বক্তারা বলেন " কুষ্টিয়া পার্লার শিল্প সমিতির অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের পরিবারবর্গ ও সহকর্মীদের মিলনমেলায় আমরা আনন্দিত, সাধুবাদ জানায় সমিতির সভাপতি ও সেক্রেটারিকে। এমন আয়োজন সমিতির সদস্যদের আত্মসম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে আশা করছি।

আলোচনা সভার শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী এবং বনভোজনের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। সমাপনীতে সভাপতির বক্তব্যে মো: জনি ইসলাম বলেন, "প্রতিবছর সকল মালিক, কর্মকর্তা ও কর্মচারীতের উজ্জীবিত করতে আমাদের এ আয়োজন অব্যহত থাকবে, সুখে দুখে একে অপরের পাশে দাড়ানোই সমিতির মূখ্য উদ্দেশ্য"।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।