Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

admin • 02 Apr 2024, 12:07 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসায় একইসঙ্গে পানিতে ডুবে জোড়া শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। সোমবার সকালে ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের মেয়ে জান্নাতী খাতুন (২) ও রতন হোসেনের মেয়ে মুসলিমা খাতুন (৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির সবার অগোচরে জান্নাতী ও মুসলিমা খেলা করার সময় বাড়ি সংলগ্ন জলাশয়ের পানিতে ডুবে যায়। দীর্ঘসময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের জলাশয়ে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

খোকসা থানার ওসি আন-নূর জায়েদ বলেন, বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশ ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।