Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় পদ্মা-গড়াই নদীর পানি বাড়ছে,বন্যার শঙ্কা

admin • 13 Aug 2025, 06:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পদ্মা-গড়াই নদীর পানি বাড়ছে,বন্যার শঙ্কা

কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি প্রতিদিনই বাড়ছে। দুই নদীর পানি বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, ফলে তীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

 

বুধবার (১৩ আগস্ট) পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮৯ সেন্টিমিটার, যা বিপৎসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটারের চেয়ে এক সেন্টিমিটার কম। একইদিন গড়াই নদীর পানির উচ্চতা ছিল ১১ দশমিক ২৭ সেন্টিমিটার, বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটারের চেয়ে দেড় সেন্টিমিটারের বেশি নিচে।

 

পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতপুর উপজেলার অন্তত ৪০ থেকে ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বহু রাস্তাঘাট ও স্কুল প্লাবিত হয়েছে। চরের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে। গবাদিপশুর বাথান ভেঙে যাওয়ায় অনেকেই পশু নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।