Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

admin • 21 Dec 2023, 11:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ইটের খোয়া ভর্তি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম (৫৫) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার যদুবয়রা-লাহিনীপাড়া জিকে খালের নির্মাণাধীন সড়কের চাঁদপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত নুরুল ইসলাম উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত আইন উদ্দিন শেখের ছেলে।

 

যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজাদ খান জানান, নুরুল ইসলাম নিজবাড়ি থেকে যদুবয়রা জামাই বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে নির্মাণাধীন সড়কে ইটের খোয়া ভর্তি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং ঘাতক ট্রাক জব্দ করেছেন। তবে পালিয়ে গেছেন ট্রাকের চালক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।