Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

admin • 26 Feb 2026, 02:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর উদিবাড়ী এলাকায় একটি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শাহ জামাল (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি কুষ্টিয়ায় একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং কাজের প্রয়োজনে কুষ্টিয়া শহরেই বসবাস করতেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শাহ জামাল মোটরসাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ১১টার দিকে তিনি উদিবাড়ী এলাকার ওই অরক্ষিত রেলগেটটি পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘মধুমতী এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

উদিবাড়ী এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই রেলগেটটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সেখানে কোনো গেটম্যান নেই এবং কোনো নিরাপত্তা বারও নেই। গুরুত্বপূর্ণ এই পথটি দিয়ে নিয়মিত যানবাহন চলাচল করলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। স্থানীয়রা অবিলম্বে এই রেলগেটে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।