Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

admin • 22 Jan 2025, 01:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে স্টেশনের নকশীকাঁথা ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী (৬৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

 

বুধবার (২২ জানুয়ারি) ভোর পৌনে চারটার দিকে পোড়াদহ জংশন ৩নং প্লাটফর্ম থেকে আটক করা হয়েছে। আটককৃত করিম বেপারী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামের মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকশীকাঁথা কমিউটার ট্রেন থেকে করিম বেপারীর বকাছ থেকে ব্যাগ ভর্তি ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

 

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন খবরের ভিত্তিতে রাতেই এসআই ইদ্রিস ও এএস আই মুরাদ আলী সঙ্গীয় ফোর্সসহ নকশী কাঁথা মেইলে টিজি ডিউটি এবং প্ল্যাটফর্ম ডিউটি পার্টি ডিউটি করা অভিযান পরিচালনার সময়ে করিম বেপারীকে সন্দেহ হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশী সময়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। পরবর্তীতে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মিরপুর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।