Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় জাতীয় পতাকা অবমাননা করায় আটক ১

admin • 06 Feb 2023, 08:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জাতীয় পতাকা অবমাননা করায় আটক ১

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় পতাকা অবমাননা করায় আবু সুফিয়ান (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকালের দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাজিহাট গ্রামে পতাকা অবমাননার ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম। আটককৃত ব্যক্তি  আবু সুফিয়ান মিরপুর উপজেলার মাজিহাট গ্রামের মৃত নবীছ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নির্যাতনের বিচার না পেয়ে অভিযুক্ত আবু সুফিয়ান বাজার থেকে দুইটি বাংলাদেশের জাতীয় পতাকা কিনেন।

এরপর তার নিজস্ব টিনের ঘরের ছাদে দুইটি পতাকা টাঙিয়ে মাঝখানে বিভিন্ন ধরনের ছেড়া জুতা ঝুলিয়ে রাখেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আব্দুল হান্নানসহ গ্রামবাসীরা দেখতে পেয়ে পুলিশ খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, জাতীয় পতাকা অবমাননা করায় তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।