Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

admin • 29 Jun 2024, 08:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম কোহাজ্জেল হোসেন (১৫)। সে একই গ্রামের রুহুল আমিনের ছেলে।

মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন জানান, আজ শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায় কোহাজ্জেল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। কোহাজ্জেল গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।