Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক

admin • 15 Apr 2025, 08:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক

কুষ্টিয়ার দৌলতপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জাহিদুল ইসলাম জাহিদ নামের এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

 

এ সময় তার কাছ থেকে একটা ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক জাহিদুল মরিচা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান।

 জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটা ওয়ান শুটারগানও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।