Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

admin • 24 Jan 2026, 05:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়া-৪ (কুমারখালী - খোকসা) আসনের ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আফজাল হুসাইন কুমারখালী-খোকসা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি ) সকাল ১১ টায় উপজেলা শহরের (খোকন মোড় সংলগ্ন) আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

কুমারখালী পৌর জামায়াতের আমির ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি সোহরাব উদ্দিন ,জেলা ওলাম বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী,কুমারখালী উপজেলা আমীর আফতাব উদ্দিন মাস্টার, খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক ইমরান হোসেন সহ প্রমূখ।

প্রধান অতিথি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,কুমারখালীর তাঁত শিল্পকে উন্নত করে আবার পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। কুমারখালী ও খোকসা উপজেলায় দুইটা পৃথক প্রেসক্লাবের ভবন তৈরি করে দেয়া হবে। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স থাকা হবে সর্বদা এ বিষয়ে কারো সাথে কোন আপোষ করা হবে না ।

এছাড়া আরো বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে অন্য ধর্মাবলম্বীদের সাথে কোন বিরূপ আচরণ করা হবে না তারাও সুখে শান্তিতে থাকতে পারবে ইসলামে যেমন তাদেরকে অধিকার প্রদান করা হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি লিপু খন্দকার, দৈনিক নয়া দিগন্তর মাল্টিমিডিয়া প্রতিনিধি ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, জি টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী সাইফুল ইসলাম, বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি কালবেলা ও চ্যানেল এস এর প্রতিনিধি মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক দৈনিক কুষ্টিয়ার খবর ও দৈনিক গণবার্তার প্রতিনিধি মোঃ নয়ন শেখ, দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান,দৈনিক ভোরের ডাকের কুমারখালী উপজেলা প্রতিনিধ মোশারফ হোসেন ও সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।