আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের শক্তিশালী জনশক্তি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁনের নেতৃত্বে আয়োজিত নির্বাচনী মোটর শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো মহাসড়ক জনসমুদ্রে রূপ নেয়।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার বিলজানি বাজার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কুমারখালী উপজেলার দবীর মোল্লা গেটে গিয়ে শেষ হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশের কুমারখালী ও খোকসা উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ শত শত বাহনে হাতপাখা প্রতীকের প্রার্থীর ছবি ও ব্যানার-ফেস্টুন ধারণ করে নেতাকর্মীরা যোগ দেন। উৎসাহ-উদ্দীপনা ও স্লোগানে মুখরিত হয়ে এ শোভাযাত্রা ঐ এলাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।





