Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

কুষ্টিয়া মডেল থানা'র জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

admin • 19 Aug 2022, 05:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া মডেল থানা'র জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া মডেল থানার আয়োজনে কুষ্টিয়া মডেল থানা অভ্যন্তরের ফাঁকা জায়গায় সবজি চাষ ও জলাশয়ে মাছ চাষ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 
শুক্রবার (১৯ আগষ্ট) দুপুরে কুষ্টিয়া মডেল থানা অভ্যন্তরের ফাঁকা জায়গায় সবজি চাষ ও জলাশয়ে মাছ চাষ কার্যক্রমের শুভ উদ্বোধন  করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডেল থানার অভ্যন্তরে জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
এসময়  আরো উপস্থিত ছিলেন,মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, (জেলা বিশেষ শাখা),মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জেলা বিশেষ শাখা ওসি ওয়াচ, মোঃ শাহাদৎ হোসেন প্রমুখ ।
মিরর/ মিজান
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।