Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

admin • 17 Dec 2023, 07:30 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশটির স্থানীয় সময় শনিবার (১৬ ডিসেম্বর) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আমিরের মৃত্যুতে সেদেশে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

 

এদিকে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফের মৃত্যুতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। এদিন মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ১৮ ডিসেম্বর বাংলাদেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

 

কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য আগামী সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।