কুমিল্লা নগরীতে গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে র্যাব। নগরীর পদুয়ার বাজার এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে রোববার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালায় আমাদের টিম। এ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ একজন নারী ও একজন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা কুমিল্লার সদর দক্ষিণের চনগাও গ্রামের মোর্শেদা আক্তার অন্যজন লালমাই থানার আলী শহর গ্রামের আব্দুল কাদের।
তিনি আরো বলেন, তারা দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রি ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





