Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমিল্লায় পার্কিং করা বাসে আগুন

admin • 19 Nov 2023, 07:37 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমিল্লায় পার্কিং করা বাসে আগুন

কুমিল্লায় পার্কিং করা অবস্থায় পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাতে জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া ওই ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় প্রতিদিনের মতো পাপিয়া ট্রান্সপোর্টের গাড়িগুলো পার্কিং করা হয়।

   

শনিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা বাসে আগুন দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

   

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ জানান, পার্কিং করা অবস্থায় পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

   

বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।