Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর

admin • 07 Apr 2025, 11:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর

কুমিল্লা নগরীর রাণীর বাজারে কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালীন কেএফসির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ভাঙচুর চালানো হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম। 

তিনি জানান, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক উঠে। এরই জেরে নগরীর রাণীর বাজার এলাকায় কেএফসি রেস্টুরেন্টে বাইরে থেকে অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে অন্তত ১০ জন উত্তেজিত যুবক রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা মাগরিবের নামাজ আদায় করছিলেন। এরই সুযোগ নিয়েছে উত্তেজিত  জনতা। 

এদিকে, কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায় বেশ কয়েকজন যুবক ইসরায়েলি পণ্য বয়কটের ডাকের স্লোগান দিয়ে কেএফসিতে প্রবেশ করে ভাঙচুর করছে। ঘটনার পর কেএফসি রেস্টুরেন্ট পরিদর্শন করেন পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।