কুমিল্লায় পিকআপ এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১১ জুন) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ভূঁইয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ আহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। তবে তারা সবাই উপজেলার লালবাগ যুবপুরের বাসিন্দা। তারা পিকআপে করে সদর দক্ষিণ উপজেলায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বিস্তারিত আসছে...





