Thursday, 3 September 2026
শিরোনাম
খুলনা সারা দেশ জেলার খবর

আন্দোলনে পাঁচ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত

admin • 12 Aug 2024, 07:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আন্দোলনে পাঁচ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর ৪জন শ্রমিক ও ১জন ছাত্র। তাদের প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী।

সোমবার (১২ আগস্ট) দুপুরে জেলার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুরের আব্দুস সালাম, চর ভবানীপুরের সেলিম মন্ডল, শিলাইদহের আলমগীর হোসাইন, ভাঁড়রার জামাল উদ্দিন ও লাহিনী পাড়ার ছাত্র জুবায়ের হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের হাতে এ সহায়তা পৌঁছে দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর এলাকার দায়ত্বশীল অধ্যক্ষ খন্দকার আলী মহসীন, জেলা আমীর অধ্যাপক আবুল হাশিম, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, ছাত্র শিবিরেরর জেলা সভাপতি ইমরান হুসাইনসহ অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মী।

 

উল্লেখ্য, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিল তারা। ওই সময় পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হওয়ার পরে বিভিন্ন সময় মৃত্যুবরণ করেন ৩জন ও দুইজন একটি ভবনে আটকে পুড়ে মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।