Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীর সোন্দাহ্ আদর্শ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

admin • 24 Feb 2024, 09:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীর সোন্দাহ্ আদর্শ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

কুমারখালী প্রতিনিধিঃ

কুমারখালীর সোন্দাহ্ আদর্শ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে আদর্শ দাখিল মাদ্রাসার সোন্দাহ্ ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। শনিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শনিবার উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আদর্শ দাখিল মাদ্রাসার সোন্দাহ্ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

এর মধ্যে ৫ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে দাখিল স্তরে মো: নাসির হোসেন ভূঁইয়া সর্বচ্ছো ভোট পেয়ে প্রথম হন। জাহিদ হোসেন ৩৬ ভোট পেয়ে দ্বিতীয় হন। মোক্তার হোসেন ৩৫ ভোট পেয়ে তৃতীয়। সংরক্ষিত মহিলা প্রার্থী রেশমা খাতুন ৪৮ ভোট পেয়ে প্রথম। এবতেদায়ী স্তরে হাসান আমি ১১ ভোট পেয়ে প্রথম।

তোফাজ্জেল মাস্টার পরিষদ বিজয় অর্জন করে ৩ টি মেম্বার ১। নাসির হোসেন, ২। জাহিদ হোসেন, ৩। রেশমা খাতুন সাত্তার প্যালেন থেকে ২ টি মেম্বার জয় পাই উক্ত নির্বাচনে তোফাজ্জেল প্যালেন বিজয় অর্জন করে।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার । সরসময় উপস্থিত ছিলেন- আদর্শ দাখিল মাদ্রাসার সোন্দাহ্, সভাপতি নূর ইসলাম ইউসুফ, মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মিজানুর রহমান , এসআই দিবাকর হলদার এর নেতৃত্বে পুলিশের একটি দল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।