Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ৫৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন ও সবক প্রদান

admin • 04 Dec 2025, 05:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ৫৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন ও সবক প্রদান

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান ড্রিম প্রি-ক্যাডেট একাডেমির উদ্যোগে ৫৮ জন কোমলমতি শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন প্রদান ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

আজ  বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর)  সকালে  উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন ও সাবক তুলে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার মুফতি আমির হামজা।

 

ড্রিম প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ ইমরান হোসেন বিল্পবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন,কুমারখালী ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা জুলফিকার আলী, কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, ড্রিম প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শামসুজ্জামান জুয়েল, আল শাহরিয়ার রুবেল প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।