Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে হুইল চেয়ার পেল ১৮ প্রতিবন্ধী

admin • 30 Apr 2024, 08:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে হুইল চেয়ার পেল ১৮ প্রতিবন্ধী

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

অসহায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও চলাচলের সহায়তায় হুইল চেয়ার নিয়ে পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন কুমারখালী। মঙ্গলবার (৩০এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

 

এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা পরিষদ কুমারখালীর অর্থায়নে ১৮ জন অসহায় প্রতিবন্ধীদের এই চেয়ার দেয়া হয়।

নজরুল শেখ নামে শারীরিকভাবে অক্ষম একজন জানান , এক্সিডেন্টে পা হারানোর পর পাঁচ বছর যাবৎ স্ক্রেচে ভর করে চলি। দুই হাতে চাপ পড়ায় হাত অবশ হয়ে যায়। মাঝে মাঝে হাফ লেগে আসে। টাকার অভাবে চেয়ার কিনতে পারি নাই। এখন এই শেয়ার পাওয়াতে সহজে চলাফেরা করতে পারবো।

অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা বেশিরভাগ ই সমাজে অবহেলিত। তাদের পাশে দাঁড়াতে উপজেলা পরিষদের এই সামান্য সহায়তা জীবনকে অনেক সহজ করবে। ভবিষ্যতে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।