Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে হিফজ সমাপনী উপলক্ষ্যে ইফতার মাহফিল

admin • 06 Mar 2026, 10:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে হিফজ সমাপনী উপলক্ষ্যে ইফতার মাহফিল

কুষ্টিয়ার কুমারখালীতে বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজ সমাপনী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  আজ শুক্রবার (৬মার্চ)  সন্ধ্যায় পৌর  শহরের তেবাড়ীয়া গোরস্থান সংলগ্ন  মাদ্রাসা ভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।   মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মালেক এর সঞ্চালনায় ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক আখিরুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. জাকারিয়া আনছার মিলন।  এসময় হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম, মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীরা সহ অনেকে উপস্থিত ছিলেন।  

দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ৪ জন হাফেজকে সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।